রাজ্যে কত দফায় হবে বিধানসভা ভোট? জল্পনা তুঙ্গে - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে কত দফায় হবে বিধানসভা ভোট? জল্পনা তুঙ্গে

Spread the love

নয়া দিল্লি: সম্ভবত ১৬ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সম্ভাবনা প্রবল। বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ নির্ধারণের আগেই ভোটের দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বাংলার সঙ্গেই ভোটের দিন ঘোষণা হবে, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির। রাজ্যে ক’দফায় ভোট হবে, এই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। ১ থেকে ৩ দফায় ভোট হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এপ্রিলেই ভোটের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রায় সব বিরোধী দলগুলিও CEC-র সঙ্গে বৈঠকে জানিয়েছে, তারা এক কিংবা দু’দফাতেই ভোট চায়। সূত্রের খবর, সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময় হতে পারে প্রথম দফার ভোট। কিন্তু প্রশ্ন উঠছে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি তবে কবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *