IPL 2026 : কেকেআরের বিরুদ্ধে নবম সেঞ্চুরি কোহলির, আইপিএল-এ সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়ল আরসিবি! | RCB Creates History with Most Centuries, Overtakes Rajasthan Royals
RCB Creates History with Most Centuries, Overtakes Rajasthan Royals.Image Credit: PTI, Getty Images
কলকাতা : আইপিএল মানেই চার-ছক্কার বন্যা। এই আইপিএল (IPL 2026) ইতিমধ্যেই প্রায় শেষের দিকে। তবে আইপিএলের ১৯তম আসরে এক নয়া রেকর্ড গড়ল আরসিবি (Royal Challengers Bengaluru)। মোট সেঞ্চুরি করার ক্ষেত্রে এই রেকর্ড এখন আরসিবি-র দখলে। এই মুহূর্তে এই মেগা ফাইট চলছে আরসিবি ও রাজস্থানের (Rajasthan Royals) দখলে। আইপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আরসিবি। উল্টোদিকে, পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান। রাজস্থানের বাকি ৩ ম্যাচের তিনটিতেই জিতলে প্লে-অফে পৌঁছে যাবেনতাঁরা।
এই সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছে আরসিবি। মোট ২০টি সেঞ্চুরি করেছে আরসিবির খেলোয়াড়রা। এর মধ্যে ৯টি সেঞ্চুরি একাই করেছেন কিং কোহলি। সাম্প্রতিক সময়ে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট। কোহলি ছাড়াও ৫টি সেঞ্চুরি রয়েছে গেইলের। ৩টি সেঞ্চুরি করেছেন এবি ডি ভিলিয়ার্স। এছাড়াও ১টি করে সেঞ্চুরি রয়েছে উইল জ্যাক্স, দেবদত্ত পাদিক্কাল, রজত পাতিদারের। ১৯টি সেঞ্চুরি রয়েছে রাজস্থান রয়্যালস দলেরও। এরমধ্যে ৭টি সেঞ্চুরি একাই করেছেন জোস বাটলার। ২০২২ সালে স্বপ্নের ফর্মে ছিলেন বাটলার। সেই বছরেই করেছেন ৪টি সেঞ্চুরি। এছাড়াও রাজস্থানের হয়ে উল্লেখযোগ্য সেঞ্চুরিয়ন অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন ও বৈভব সূর্যবংশী। এঁরাও সেঞ্চুরি করেছেন রাজস্থানের জার্সিতে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। মোট ১৭টি সেঞ্চুরি হয়েছে পাঞ্জাবের জার্সিতে। এর মধ্যে উল্লেখযোগ্য সেঞ্চুরি করেছেন কেএল রাহুল, হাশিম আমলা, ময়ঙ্ক আগরওয়াল, পল ভালথাটি, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল ও ঋদ্ধিমান সাহা।
এই আইপিএলে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ১২টি সেঞ্চুরি। সর্বোচ্চ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুল। তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫২ রানের এক ঐতিহাসিক ইনিংস খেললেন, যা এই মরসুমের সর্বোচ্চ স্কোর। এছাড়া অভিষেক শর্মাও খেলেছেন ১৩৫ রানের একটি ইনিংস। ২০২৬ সালে দুটি আইপিএল সেঞ্চুরি করে ফেলেছেন সঞ্জু স্যামসন। চেন্নাইয়ের জার্সিতে এই আইপিএলে এই রেকর্ড গড়েছেন তিনি। সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে রাজস্থানের বৈভব সূর্যবংশী হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছেন। আইপিএলের এই শেষলগ্নে আশা করা যায়, ব্যাটারদের থেকে আরও রানের ফুলঝুরি দেখতে পারবেন দর্শকরা।