গভীর রাতে বাবার ফেসবুক পোস্ট, ৩১ বছরেই নিভে গেল কনটেন্ট ক্রিয়েটর কারিনার জীবনপ্রদীপ
শনিবার, ১৬ মে রাত দেড়টা নাগাদ কায়সার হামিদ নিজের ফেসবুক হ্যান্ডল থেকে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার অত্যন্ত আদরের মেয়ে কারিনা কায়সার এইমাত্র চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে। আমার মেয়ে যদি কোনও ভুলত্রুটি করে থাকে বা কাউকে আঘাত করে থাকে, তবে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন।’