GT-র বিরুদ্ধে ছক্কার ফুলঝুরি, নজির গড়ে ৯৩ অ্যালেনের, রঘুবংশীর ঝড়, ২৪৭ করল KRR
তবে রাহানে আউট হলেও KKR-এর রান তোলার গতি থামেনি। কারণ অন্য প্রান্তে তখন আগুনে মেজাজে ছিলেন ফিন অ্যালেন। শুরু থেকেই গুজরাটের বোলারদের উপর চাপ তৈরি করেন তিনি। মাঠের চারদিকে বড় বড় শট খেলতে থাকেন। মাত্র ২১ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন নিউ জ়িল্যান্ডের এই ব্যাটার। একের পর এক ছক্কায় ম্যাচের রং বদলে দেন তিনি।
শেষ পর্যন্ত মাত্র ৩৫ বলে ৯৩ রান করে আউট হন অ্যালেন। মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। এই ইনিংসে তিনি মারেন ৪টি চার ও ১০টি ছক্কা। স্টেডিয়ামে তখন শুধু ছক্কার বৃষ্টি। শেষ পর্যন্ত সাই কিশোরের (Sai Kishore) বলে আরও একটি বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। বল সোজা চলে যায় লং-অনে দাঁড়িয়ে থাকা রশিদ খানের (Rashid Khan) হাতে।
রঘুবংশী ও গ্রিনের ব্যাটে বড় স্কোর
অ্যালেন আউট হওয়ার পরও কলকাতার রান তোলার গতি কমেনি। তরুণ অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) একদিকে দারুণ দায়িত্ব নিয়ে ব্যাট করেন। অন্যদিকে ক্যামেরন গ্রিন (Cameron Green) খেলেন দ্রুত রান যোগ করতে থাকেন। রঘুবংশী বেশির ভাগ সময় স্ট্রাইক ঘুরিয়ে খেলেন এবং সুযোগ পেলেই বড় শট মারেন। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি।