'পুষ্পার দায়িত্ব আমার!' পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীরকে হুঁশিয়ারি শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

‘পুষ্পার দায়িত্ব আমার!’ পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীরকে হুঁশিয়ারি শুভেন্দুর

Spread the love

আগামী ২১ মে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। (Jahangir Khan)ভোটের আগে শনিবার ফলতায় বড় কর্মিসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি …

আগামী ২১ মে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। (Jahangir Khan)ভোটের আগে শনিবার ফলতায় বড় কর্মিসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে আয়োজিত এই সভা থেকেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে নাম করে তীব্র আক্রমণ শানালেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এল ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় সংলাপ, ভোট পরবর্তী হিংসা, মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। ‘সিঙ্ঘম’ নামে পরিচিত ওই পুলিশ আধিকারিককে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এক সভায় বলেছিলেন, “পুষ্পা ঝুকেগা নেহি।” দক্ষিণী ছবি ‘পুষ্পা’র জনপ্রিয় সংলাপ ধার করে তিনি কার্যত প্রশাসনকে চ্যালেঞ্জ জানান বলে অভিযোগ ওঠে।

আরও দেখুনঃ ফলতার সভায় ‘ভাইপো বাবুর’ সম্পত্তি লিস্ট হাতে বিস্ফোরক শুভেন্দু

শনিবার সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে বলেন, “কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না।” এরপরই তিনি জাহাঙ্গির খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রীর দাবি, “২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছিল। তার মধ্যে ভাইপোর এই জাহাঙ্গিরও ছিল।”

সভা থেকে তিনি আরও বলেন, “আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্ব নিয়ে গেলাম। খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। আগে ভোটদান, পরে জলপান।” শুভেন্দুর কথায়, ভোট গণনা শেষ হওয়ার পর বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জয়ী হলে তিনি নিজে এসে তাঁর গলায় প্রথম মালা পরাবেন।

শুভেন্দুর বক্তব্যে ছিল রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রশাসনিক কঠোরতার ইঙ্গিতও। তিনি স্পষ্ট বলেন, “যত অভিযোগ হয়েছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না।” তাঁর দাবি, ভোট সন্ত্রাস, ভয় দেখানো, তোলাবাজি, মারধর এবং খুনের মতো একাধিক অভিযোগ রয়েছে জাহাঙ্গির খানের বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সভামঞ্চ থেকে ভোটারদের উদ্দেশে শুভেন্দু শান্তিপূর্ণ ভোটের বার্তাও দেন। তিনি বলেন, “হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, মা-বোনেদের সম্মান এটাই বিজেপির অঙ্গীকার।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় স্লোগান উল্লেখ করে তিনি বলেন, “সব কা সাথ, সব কা বিকাশ হবে, আর সবকা হিসাবও হবে।” ফলতার এই পুনর্নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ফলতায় বড় কর্মিসভা করলেন শুভেন্দু অধিকারী। ফলে এই সভাকে বিজেপির শক্তি প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *