‘নায়িকারা তো ৪০ পেরোলেই বুড়ি...’, বিস্ফোরক তব্বু - 24 Ghanta Bangla News
Home

‘নায়িকারা তো ৪০ পেরোলেই বুড়ি…’, বিস্ফোরক তব্বু

Spread the love

বলিউডের অভিনেতাদের র বয়স ৬০ হলেও, তাঁরা মুখ্যচরিত্রে সুযোগ পান। এমন উদাহরণ আছে বহু।

ষাটের কাছাকাছি নায়কদের বিপরীতে থাকে তরুণী নায়িকারা। সেই জুটি দর্শক পছন্দও করেন।

৪০ পেরোলেই অভিনেত্রীদের কাজ পাওয়া নিয়ে সমস্যা হয়। সম্প্রতি তেমনটাই বললেন অভিনেত্রী তব্বু।

তব্বু দাবি, অভিনেত্রীদের সব সময়ই বয়সের নিরিখে সিনেমায় কাস্ট করা হয়। সম্প্রতি এক ইন্টারভিউয়ে বললেন অভিনেত্রী।

ইদানীং বেশ কিছু ছবিতে পর পর দেখা গিয়েছে তব্বুকে। তবে নায়িকার চরিত্রে তাঁকে বহুদিন দেখা যায়নি।

তব্বুর বক্তব্য, মহিলাদের ক্ষেত্রে তাঁর কাজের চেয়ে বয়সকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

অভিনেত্রী বলেন, ‘নিজের বয়স নিয়ে আপনি যত চিন্তিত, তার চেয়ে বেশি বাইরের লোকেরা বেশি চিন্তা করে।’

বয়স নিয়ে নাকি নানা তির্যক মন্তব্য তাঁকে প্রায়ই শুনতে হয়। যদিও সেসবে কান দেন না তিনি।

বয়সের কারণেই নাকি তাঁর কাছে এমন অনেক চিত্রনাট্য এসেছে, যেগুলি তিনি ফিরিয়ে দিয়েছেন।

বিনোদনের খবর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *