টাকার পাহাড়ে চাপা পড়লেন গায়ক! জলসায় বস্তা বস্তা নোট ওড়ালেন ভক্তরা, ভিডিয়ো ভাইরাল - 24 Ghanta Bangla News
Home

টাকার পাহাড়ে চাপা পড়লেন গায়ক! জলসায় বস্তা বস্তা নোট ওড়ালেন ভক্তরা, ভিডিয়ো ভাইরাল

Spread the love

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কবিরাজ জিগ্নেশের ভজন শুনে দর্শকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। তাঁরা গানের তালে তালে নাচছেন এবং চিৎকার করে গায়ককে উৎসাহিত করছেন। অনুষ্ঠানের শুরুতে সাধারণ মানুষ মঞ্চের সামনে এসে নোট এবং টাকার বান্ডিল ওড়াচ্ছিলেন। কিন্তু অনুষ্ঠান যত এগোতে থাকে, টাকার পরিমাণ তত বাড়তে শুরু করে। কিছুক্ষণ পরে দেখা যায়, বেশ কয়েকজন ভক্ত বড় বড় ব্যাগ ও বস্তা ভর্তি টাকা নিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। তাঁরা গায়কের মাথার উপর থেকে সেই টাকা বাতাসে উড়িয়ে দিচ্ছেন। মুহূর্তের মধ্যে পুরো মঞ্চ টাকার পাহাড়ে ঢেকে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের রীতিমতো হিমশিম খেতে হয়। তবে এই কাণ্ড চললেও গায়ক কিন্তু এক মুহূর্তের জন্যও গান থামাননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *