শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার কোচবিহারের এক তৃণমূল কংগ্রেস নেতা। ধৃতের নাম শুভঙ্কর দে। তিনি কোচবিহার ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ওই হামলার ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য, এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান-সহ আরও তিন জনকে।
তবে এই হামলা যখন হয় সেই সময়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।