মেয়রের ওএসডির বিরুদ্ধে পুর কমিশনারকে অভিযোগ আইনজীবীর
আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘২০১৮ থেকে কলকাতা পুরসভার যে আধিকারিক মেয়রের দপ্তরে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)–র দায়িত্বে আছেন, তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া, বিল্ডিং প্ল্যান আটকে টাকা দাবি করা সহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই বিষয়গুলি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।’ সংশ্লিষ্ট অভিযোগ পত্র সম্পর্কে জানতে চাইলে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘এই ধরনের অভিযোগ জানিয়ে কলকাতা পুরসভায় প্রতি দিন অজস্র চিঠি আসে। এখন এই চিঠি আসার পরিমাণ আরও বাড়বে।’