আইক্রিম চোখের নীচে ছাড়া আর কোথায় মাখা যায়? জানলে চমকে উঠবেন
শখ করে আইক্রিম কিনেছিলেন। কিন্তু নিয়ম করে মাখা হয়ে ওঠে না। মাঝে মধ্যে চোখের নীচে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। তাই আইক্রিমের টিউব নতুনই রয়েছে। আসলে যখনই চোখের নীচে আইক্রিম লাগান, চোখ জ্বলতে থাকে। ত্বক হাইড্রেটেড হওয়ার বদলে স্পর্শকাতর হয়ে ওঠে। এটা অনেক সময়ই হয়। আসলে চোখের চারপাশের চামড়া অন্যান্য অংশের ত্বকের তুলনায় সেনসিটিভ হয়। সব ধরনের আইক্রিম কাজ দেয় না। কিন্তু দাম দিয়ে কেনা আইক্রিম ফেলেও দেওয়া যায় না। তা হলে কী করবেন?
হাতে ও নখে মেখে নিন
হাতের চামড়া সবচেয়ে রুক্ষ হয়। সাবান দিয়ে হাত বার বার ধুলে, বাসন মাজা, জামাকাপড় কাচার মতো কাজগুলো করলে হাতের চামড়া খসখসে হয়ে যায়। এ ক্ষেত্রে আইক্রিম মাখতে পারেন। আইক্রিমে হাইড্রেটিং উপাদান রয়েছে। রাতে ঘুমোনোর সময়ে হাতে ও নখের চারপাশে আইক্রিম মেখে নিতে পারেন।