দিল্লিতে সাংবাদিকের উপরে ক্ষুব্ধ রুশ বিদেশমন্ত্রী দিলেন বন্দুক বের করার হুমকি, কেন? - 24 Ghanta Bangla News
Home

দিল্লিতে সাংবাদিকের উপরে ক্ষুব্ধ রুশ বিদেশমন্ত্রী দিলেন বন্দুক বের করার হুমকি, কেন?

Spread the love

ফোন না দিলে বন্দুক…

গত ১৩ মে দু’দিনের সফরে ভারতে এসেছিলেন রুশ বিদেশমন্ত্রী। নয়াদিল্লিতে ব্রিকস (BRICS) দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে একটি প্রেস কনফারেন্স করেন তিনি। লাভরভ যখন ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই সময়েই সেখানে উপস্থিত এক সাংবাদিক ক্রমাগত ফোনে কথা বলছিলেন বলে সূত্রের খবর।

প্রথমে লাভরভ হাসিমুখেই ইংরেজিতে তাঁকে বাইরে গিয়ে কথা বলার জন্য অনুরোধ করেন। কিন্তু ওই সাংবাদিক তা করেননি। সেখানে বসেই ফোনে কথা বলতে শুরু করেন। এর পরেই মেজাজ হারান রুশ বিদেশমন্ত্রী। বিরক্ত হয়ে তিনি বলেন, ‘দয়া করে আপনি কি আমাদের রেহাই দেবেন? আমি কিন্তু মজা করছি না।’

এতেও কাজ না হওয়ায় ল্যাভরভ খানিকটা ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘স্যার মাফ করবেন, আপনি যদি আপনার ফোন জমা না দেন, তবে ওরা কিন্তু বন্দুক বের করবে!’ এই কথা শুনেই উপস্থিত সকলের মধ্যে হাসির রোল ওঠে এবং লাভরভও দ্রুত নিজের পুরনো মেজাজে ফিরে আসেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *