কোন কাজ এড়িয়ে চলবেন? Amavasya Rituals & Remedies। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

কোন কাজ এড়িয়ে চলবেন? Amavasya Rituals & Remedies। Ei Samay

Spread the love

বয়োজ্যেষ্ঠদের অসম্মান করা

অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশে উৎসর্গ করা হয়। এই দিনে পূর্বপুরুষদের শান্তির জন্য তর্পণ, দান ও পুণ্যকর্ম করার পরামর্শ দেওয়া হয়। তাই কোনও ভাবেই বাড়ির বয়োজ্যেষ্ঠদের অপমান বা কটু কথা বলা উচিত নয়। এতে পিতৃপুরুষেরা কুপিত হন, তার প্রভাব পরিবারের উপর পড়তে পারে। জীবনের সুখ স্বাছন্দ্য নষ্ট হতে পারে।

তামসিক খাবার এড়িয়ে চলুন

অমাবস্যার দিনে শরীর ও মন পবিত্র রাখা গুরুত্বপূর্ণ। তাই মদ, মাংস বা তামসিক খাবার (মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন) এড়িয়ে চলাই ভালো। ঘরদোর পরিষ্কার রাখা এবং সকালে তাড়াতাড়ি স্নান করাও শুভ বলে ধরা হয়। এই দিনে বেশিক্ষণ ঘুমিয়ে কাটানোও অনুচিত বলে মনে করা হয়।

নির্জন স্থানে যাওয়া উচিত নয়

প্রচলিত বিশ্বাস, অমাবস্যার দিনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। তাই শ্মশান, ধ্বংসাবশেষ বা নির্জন স্থানের আশপাশে না যাওয়া ভালো।

নতুন কাজ শুরু করবেন না

অমাবস্যার দিনে নতুন ব্যবসা, নতুন শুভ কাজ শুরু না করা মঙ্গল। সুখ-সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়, এমন জিনিস কেনাও এই দিনে অশুভ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *