West Bengal Government Employees: সরকারি কর্মীদের প্রোমোশন নিয়ে উদ্যোগী নতুন সরকার, ১ জুনের মধ্যেই নবান্নে রিপোর্ট | Bengal government promotion process for state employees with APAR report submission deadline by June 1 - 24 Ghanta Bangla News
Home

West Bengal Government Employees: সরকারি কর্মীদের প্রোমোশন নিয়ে উদ্যোগী নতুন সরকার, ১ জুনের মধ্যেই নবান্নে রিপোর্ট | Bengal government promotion process for state employees with APAR report submission deadline by June 1

Spread the love

কলকাতা: নতুন সরকার (New Government in Bengal) ক্ষমতায় আসতেই প্রশাসনিক স্তরে একের পর এক নির্দেশিকা। এবার রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়ে গেল। ১৪ মে জারি করা এই নতুন নির্দেশিকা বলছে, পদোন্নতির জন্য কর্মীদের একটি নির্দিষ্ট সময়ের বার্ষিক রিপোর্ট (APR/APAR) দ্রুত নবান্নে পাঠাতে হবে। ১ এপ্রিল ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়কালকেই এই মূল্যায়নের আওতায় রাখা হচ্ছে বলে খবর। সেই অনুযায়ী জমা দিতে হবে রিপোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকেই পুরোদমে এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে বলে খবর। তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে সরকারি কর্মীদের মধ্যে। 

শুধুমাত্র বার্ষিক রিপোর্টই নয়, পদোন্নতির প্রক্রিয়া স্বচ্ছ করতে কর্মীদের সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কোনও বিভাগীয় মামলা বা ভিজিল্যান্স তদন্ত চলছে কি না তার বিস্তারিত তথ্যও চাওয়া হচ্ছে। পাশাপাশি নিয়মিত বার্ষিক সম্পত্তির হিসাব জমার খতিয়ানও লাগছে। 

একইসঙ্গে কর্মীরা পদোন্নতি নিতে ইচ্ছুক কিনা তা জানিয়ে মোবাইল নম্বর-সহ একটি সম্মতিপত্র জমা দিতে বলা হচ্ছে। পাশাপাশি তাঁরা তফসিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্ত কিনা সেই তথ্য এবং সার্ভিস বুকের তৃতীয় পৃষ্ঠার স্বাক্ষরিত কপিও জমা দিতেও বলা হয়েছে।

সরকারের তরফ থেকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, পদোন্নতির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য, রিপোর্ট আগামী ১ জুনের মধ্যে আবশ্যিকভাবে নবান্নে পাঠাতে হবে। এখন দেখার সমস্ত তথ্য আসার পর প্রোমোশনের বিষয়টি কবে বাস্তবায়িত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *