SIR Phase 3 announced: ফের শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা কমিশনের | Election Commission of India Announces Third Phase of SIR for rest of India, Jammu Kashmir, Ladakh & Himachal Pradesh excluded - 24 Ghanta Bangla News
Home

SIR Phase 3 announced: ফের শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা কমিশনের | Election Commission of India Announces Third Phase of SIR for rest of India, Jammu Kashmir, Ladakh & Himachal Pradesh excluded

Spread the love

এসআইআরের তৃতীয় দফা ঘোষণা হল।Image Credit: PTI

কেন্দ্রের বড় ঘোষণা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআরের তৃতীয় দফা ঘোষণা করা হল। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর হবে। তবে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাদ রাখা হয়েছে।

আজ, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয় যে ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে। আপাতত হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখে এসআইআর হবে না। ইতিমধ্যেই দেশজুড়ে জনগণনা বা জনসুমারি চলছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআরের তৃতীয় ধাপ শুরু করা হচ্ছে, যাতে এসআইআরের প্রক্রিয়া পরিচালনের জন্য ফিল্ড স্তরে কর্মী থাকে।

জানা গিয়েছে, তৃতীয় দফার এসআইআরে ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন। মোট ৩৬.৭৩ কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। তাদের তথ্য যাচাই করা হবে।

দিল্লিতে আগামী ৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। নির্বাচন কমিশন জানিয়েছে, দিল্লিতেও এসআইআর হবে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *