Sanjeev Sanyal: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাই বাংলার পরবর্তী অর্থমন্ত্রী? কে এই সঞ্জীব সান্যাল | Who is Sanjeev Sanyal, may appointed as next finance minister of West Bengal - 24 Ghanta Bangla News
Home

Sanjeev Sanyal: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাই বাংলার পরবর্তী অর্থমন্ত্রী? কে এই সঞ্জীব সান্যাল | Who is Sanjeev Sanyal, may appointed as next finance minister of West Bengal

Spread the love

কলকাতা: শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে শপথ নেন আরও পাঁচ মন্ত্রী। তবে এখনও পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, অর্থ দফতরের মতো দফতরের মন্ত্রীর নাম ঘোষণা হয়নি। জল্পনায় একাধিক নাম সামনে আসছে ঠিকই, তবে অর্থমন্ত্রী কে হবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ দফতরের উপর রাজ্যের নির্ভরতা অনেক বেশি থাকে। আর সেই তালিকায় উঠে আসছে সঞ্জীব সান্যালের নাম।

বুধবার শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে পথ নেন। অর্থাৎ নন্দীগ্রাম ছেড়ে দিচ্ছেন তিনি। সে ক্ষেত্রে নন্দীগ্রামে উপ নির্বাচন হবে। জল্পনা তৈরি হয়েছে, ওই নন্দীগ্রাম থেকেই টিকিট দেওয়া হতে পারে সঞ্জীব সান্যালকে। জয়ী হলে অর্থমন্ত্রীর পদ দেওয়া হতে পারে তাঁকেই।

কে এই সঞ্জীব সান্যাল?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনৈতিক উপদেষ্টাদের মধ্যে অন্যতম সঞ্জীব সান্যাল।

কলকাতায় জন্ম। সেন্ট জেভিয়ার্স ও সেন্ট জেমস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অব কমার্সে পড়াশোনা করেন। অক্সফোর্ডের সেন্ট জন কলেজে উচ্চশিক্ষার পাঠ নেন। দর্শন, রাজনীতি এবং অর্থনীতি- তিন বিষয়েই পড়াশোনা করেছেন তিনি। তবে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে অর্থনীতিতেই।

ব্যাঙ্কের চাকরি ছেড়ে অর্থনৈতিক উপদেষ্টার পদ

কেরিয়ারের প্রথম দিকে ডয়েস ব্যাঙ্কের মুখ্য ইকনমিস্ট হিসেবে কাজ করতেন তিনি। পরে গবেষণার কাজের জন্য চাকরি ছেড়ে দেন। আবার চাকরিতে যোগ দিলেও ২০১৫-তে ইস্তফা দেন। ২০১৭-তে ভারতের অর্থ মন্ত্রকের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০২২-এর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *