Mithun Chakraborty: এবার কী হবে তৃণমূলের? ভবিষ্যদ্বাণী করে দিলেন মিঠুন চক্রবর্তী | Mithun chakraborty prediction tmc west bengal politics 2026 - 24 Ghanta Bangla News
Home

Mithun Chakraborty: এবার কী হবে তৃণমূলের? ভবিষ্যদ্বাণী করে দিলেন মিঠুন চক্রবর্তী | Mithun chakraborty prediction tmc west bengal politics 2026

Spread the love

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে, জনসভার মঞ্চে তৃণমূল সরকারের সমালোচনা করে বহুবার রাজনীতির হাওয়া সরগরম করেছেন মিঠুন চক্রবর্তী। তবে বাংলায় এখন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী। এমনকী, শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানেও মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। এবার পালাবদলের পর প্রথবার কলকাতায় এলেন মহাগুরু বাংলার মহাগুরু। কলকাতায় পা দিয়েই তাঁর প্রথম অভিব্যক্তি, ”নতুন কলকাতা দারুণ লাগছে। এবার সোনার বাংলা গড়ে তুলতে হবে। তার জন্য কাজে লেগে পড়েছি!”

বৃহস্পতিবার ‘আখরি সওয়াল’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন মিঠুন চক্রবর্তী। ছবির প্রচারের ফাঁকে নতুন সরকারের প্রশংসায় পঞ্চমুখ মহাগুরু। ঠিক তারই মাঝে Tv9Bangla-র ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেস নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন মিঠুন।

কী বললেন তিনি?

মিঠুন যখন ছবির প্রচারে ব্য়স্ত, ঠিক তখন অন্যদিকে হাইকোর্টে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বুলডোজার নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে । হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। এই মামলায় সওয়াল করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাইকোর্টে উপস্থিতি নিয়ে বলতে গিয়ে মিঠুন বলেন, ”উনি হাইকোর্টে যান, যেখানে খুশি যান, কিচ্ছু হবে না।” এদিন মিঠুন আরও বলেন, ”আমি পাঁচবছর ধরে সওয়াল করছি, পাঁচবছর ধরে লড়েছি, লড়াই করে এই জায়গায় এসেছি। এখন সবাই মিলে আনন্দ করুন। এটা একটা মুক্ত বাংলা।” এরপরই যেন বোমা ফাটান মহাগুরু। তৃণমূলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করতেই মহাগুরু জানান, ”মূল উড়ে গেছে। এখন ঘাস পড়ে আছে..হাওয়াতে উড়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *