সোশ্যাল মিডিয়ায় লেখার আগে আর্টিস্ট ফোরামকে জানান: প্রসেনজিৎ
রাজ্যের রাজনৈতিক পালাবদলের ছায়া পড়েছে বিনোদন দুনিয়ায়ও। আর্টিস্ট ফোরামের সহ-কোষাধ্যক্ষের পদ থেকে অভিনেতা দিগন্ত বাগচীর ইস্তফা থেকে শুরু করে, ইম্পা (EIMPA)-র অন্দরে নানা টানাপোড়েন। দিনকয়েক আগে আর্টিস্ট ফোরামের সদস্যপদ ছাড়তে চান বলে জানিয়েছেন অভিনেতা জিতু কামালও। কমিটির সদস্যদের নানা ক্ষোভ নিয়ে এ বার মুখ খুললেন আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।