কালবৈশাখীর তাণ্ডবে তার ছিঁড়ে গাছ উপড়ে পড়ল রেললাইনে, বন্ধ শিয়ালদহ-শান্তিপুর লোকাল - 24 Ghanta Bangla News
Home

কালবৈশাখীর তাণ্ডবে তার ছিঁড়ে গাছ উপড়ে পড়ল রেললাইনে, বন্ধ শিয়ালদহ-শান্তিপুর লোকাল

Spread the love

কালবৈশাখী তাণ্ডবে রেল লাইনের উপর গাছ পড়ে বিপত্তি। বৈদ্যুতিক তার ছিঁড়ে বন্ধ হয়ে গেল শিয়ালদহ-শান্তিপুর লোকাল পরিষেবা। বুধবার রাতে শান্তিপুর ৩ নম্বর রেলগেটের কাছে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আপ এবং ডাউন দু’টি ট্রেনই বন্ধ হয়ে যায় বলে খবর। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাত ৯টা ২০ মিনিট নাগাদ ফের চালু হয় পরিষেবা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *