মুখ্যমন্ত্রী শুভেন্দুকে কটুক্তি করে পোস্ট! দিনহাটায় পুলিশের জালে দুই মুসলিম যুবক
দিনহাটা: নতুন বিজেপি সরকারের আমলে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানের মধ্যেই কোচবিহারের দিনহাটায় ঘটল একটি উল্লেখযোগ্য ঘটনা (Dinhata)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশালীন ভাষায় কটূক্তি করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট …
দিনহাটা: নতুন বিজেপি সরকারের আমলে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানের মধ্যেই কোচবিহারের দিনহাটায় ঘটল একটি উল্লেখযোগ্য ঘটনা (Dinhata)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশালীন ভাষায় কটূক্তি করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে দুই মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তরা হলেন মজিনুর রহমান ও আলি হোসেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবক সম্প্রতি ফেসবুকে লাইভ ভিডিও করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন। ভিডিওতে তাঁরা ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা এর প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার অপরাধের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে আছে রাষ্ট্রদ্রোহিতা, শান্তি ভঙ্গের আশঙ্কা ও মানহানির ধারা। পুলিশের এক কর্তা বলেন, সমাজ মাধ্যমে এই ধরণের অবমাননাকর ভিডিও বানানো থেকে বিরত থাকুন তা না হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
আরও দেখুনঃ তিলজলা অগ্নিকাণ্ডে কড়া পদক্ষেপ! সাসপেন্ড ফায়ার স্টেশনের ইন-চার্জ, বুলডোজার অবৈধ কারখানায়
ঘটনার পর দিনহাটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলছেন, আগের আমলে এ ধরনের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হত না, কিন্তু নতুন সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। অন্যদিকে,অভিযুক্ত যুবকদের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, এটি রাজনৈতিক প্রতিহিংসা। তাঁরা বলছেন, ছেলেরা হয়তো উত্তেজিত হয়ে কিছু বলে ফেলেছে, কিন্তু এত বড় অ্যাকশন নেওয়ার দরকার ছিল না।
স্থানীয় কিছু মানুষ অবশ্য পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন। তাঁরা জানান, সোশ্যাল মিডিয়ায় যথেচ্ছা অশালীনতা বেড়ে গিয়েছিল। এখন কিছুটা নিয়ন্ত্রণ আসছে।এই ঘটনা রাজ্যজুড়ে সোশ্যাল মিডিয়া ও বাকস্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। অনেকে বলছেন, সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু তা যেন ব্যক্তিগত আক্রমণ ও অশ্লীলতায় না পৌঁছয়। বিশেষ করে ধর্মীয় পরিচয়কে সামনে রেখে রাজনৈতিক নেতাদের আক্রমণ করলে সমাজে বিভেদ বাড়তে পারে। আইনজীবীরা মনে করেন, আদালতের সামনে মামলা চললে বিষয়টি আরও পরিষ্কার হবে।