রেলের জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙল প্রশাসন
নৈহাটি স্টেশন সংলগ্ন রেলের জমিতে ছিল তৃণমূল শ্রমিক সংগঠনের একটি অফিস। সেটি বেআইনি ভাবে গড়ে উঠেছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সেই অফিস ভেঙে দিল পূর্ব রেল। আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে রেল সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি দখল করে অফিস চালানো হচ্ছিল।