Prateek Yadav Passes Away: অখিলেশের পরিবারে শোকের ছায়া, মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে | Mulayam Singh Yadav's younger Son Prateek Yadav Passes Away at the Age of 38 in Lucknow - 24 Ghanta Bangla News
Home

Prateek Yadav Passes Away: অখিলেশের পরিবারে শোকের ছায়া, মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে | Mulayam Singh Yadav’s younger Son Prateek Yadav Passes Away at the Age of 38 in Lucknow

Spread the love

লখনউ: ছোট ভাইকে হারালেন অখিলেশ যাদব। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের। লখনউয়ের সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতীক যাদবকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে আনা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। প্রতীক যাদব ছিলেন বিজেপি নেত্রী তথা উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি অপর্ণা যাদবের স্বামী।

জানা গিয়েছে,  এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে প্রতীক যাদবকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হলে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। মেদান্তয় প্রতীকের চিকিৎসা চলাকালীন অখিলেশ যাদব এবং ডিম্পল যাদবও তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *