ভিন রাজ্যে আলু-সবজি পাঠাতে আর বাধা নেই! নবান্ন থেকে বড় বার্তা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

ভিন রাজ্যে আলু-সবজি পাঠাতে আর বাধা নেই! নবান্ন থেকে বড় বার্তা শুভেন্দুর

Spread the love

কলকাতা: বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পরেই নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর নবান্ন থেকে এটাই তাঁর প্রথম বড় বৈঠক। এই বৈঠক …

কলকাতা: বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পরেই নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর নবান্ন থেকে এটাই তাঁর প্রথম বড় বৈঠক। এই বৈঠক থেকে মূলত কৃষক স্বার্থ এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করেছেন তিনি। (Suvendu Adhikari Nabanna meeting)

মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, আগের সরকারের আমলে কৃষকরা অনেক যন্ত্রণার শিকার হয়েছেন। সেই পরিস্থিতির বদল ঘটাতে তিনি বলেন, অন্য রাজ্যে কৃষকদের পাঠানোর যে সমস্যা ছিল, তা আজ থেকেই বন্ধ করা হল। ইন্টার-স্টেট বর্ডারে কৃষিজ এবং প্রাণীজ পণ্য সরবরাহের ক্ষেত্রে কোনও বাধা দেওয়া যাবে না। পণ্য পরিবহণের সময় কোনও কৃষককে যাতে হয়রানি না করা হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনতে শুভেন্দু অধিকারী ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, বর্তমান সরকারের ওপর সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপের প্রভাব দেখতে পাওয়া যাবে। দুর্নীতি দমনে বড় কোনো সিদ্ধান্ত পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই নেওয়া হবে।

এদিন সকালে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার সময় বিধানসভার সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম এবং নিজের ঘরে পুজো সেরে দিনটি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই নবান্নে গিয়ে পুরোদমে প্রশাসনিক কাজ শুরু করলেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *