বেহাল রাস্তা দিয়ে নিত্য যাতায়াত, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
এলাকার বাসিন্দা রাজীব মান্না শেখ ইমদাদুলরা জানান, এখন বৃষ্টি হলেই আরও সমস্যা বাড়ছে। বৃষ্টির ফলে রাস্তায় কাদামাটির আস্তরণ পেরিয়ে চলাচল এক প্রকার দুরূহ হয়ে উঠছে। বৃষ্টির ফলে কাদামাটি এতটাই পিচ্ছিল হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটেই যাওয়া যাচ্ছে না। অন্যরাও জানিয়েছেন, আবার কোথাও বৃষ্টি না হওয়ায় কাদামাটি শুকিয়ে গিয়ে রাস্তা দিয়ে যানবাহন গেলে ধুলো ঝড়ে পরিণত হচ্ছে।