কোভিডেও কোটির বেশি আয় ‘বন্ধ’ থাকা রেস্তোরাঁয়! টাকার পাহাড় অ্যাকাউন্টে
এই সময়: কোভিডে গোটা দেশে তখন লকডাউন। শুনশান রাস্তা। মানুষ ঘরবন্দি। সমস্ত সিনেমা হল, রেস্তোরাঁ বন্ধ।
সে সময়েই নাকি রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বন্ধ চাইনিজ় রেস্তোরাঁ কোটি কোটি টাকা আয় করেছে — মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে এমনই তথ্য জানাল করল ইডি। তদন্তকারীদের দাবি, সুজিতের কাগজপত্র ঘেঁটেই নাকি এমন তথ্য তাঁরা পেয়েছেন। আদালতে ইডি–র আইনজীবীরা জানিয়েছেন, একটি চাইনিজ় রেস্তোরাঁ ছাড়াও সুজিত ও তাঁর পরিবারের নামে আরও একটি রেস্তোরাঁ ও ধাবা রয়েছে। ইডি জানিয়েছে, নথি ঘেঁটে দেখা গিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোভিড কালে কোটি কোটি টাকা ঢুকেছে!