ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করছে অসম
২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে দেশে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল BJP। উত্তরাখণ্ডে প্রথম এই নীতি চালু করা হয়। এ বার সেই পথে হাঁটল অসম। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নতুন ক্যাবিনেট প্রথম দিনের বৈঠকেই UCC চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৬ মে অসম বিধানসভায় এই বিল পেশ করা হবে।