‘খুব দ্রুত চিংড়িহাটা মেট্রোর কাজ শুরু হবে’, পুর ও নগরোন্নন মন্ত্রকের দায়িত্ব পেয়েই আশ্বাস অগ্নিমিত্রার
একটা সময়ে পুর ও নগরোন্নয় মন্ত্রকের দায়িত্ব সামলাতেন ফিরহাদ হাকিম। নতুন দায়িত্ব পেয়ে অবশ্য পুরোনো মন্ত্রীর নাম মুখে আনলেন না অগ্নিমিত্রা। বরং তাঁর লক্ষ্য কী সেটাই বুঝিয়ে দিলেন সবিস্তারে। অগ্নিমিত্রার কথায়, ‘খুব বড় দপ্তর, অনেক কিছু করার আছে। মন্ত্রকের আওতায় ১২১টি মিউনিসিপ্যালিটি, ৭টি কর্পোরেশন এবং ৩টি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘরে ঘরে শৌচালয়, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করব আমরা।’