‘সীমান্তে কাঁটাতার দেওয়া…’ রাজ্যের সিদ্ধান্ত নিয়ে বড় মন্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
তার পরেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব সিদ্ধান্ত। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে কাঁটাতার দেওয়া হলেও ভারতের সঙ্গে সম্পর্কে (India Bangladesh Relationship) কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনও নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের বিদেশনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না।’