‘আমিও এখন বিজেপির নেতা’, রাজমিস্ত্রী আর প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিও ঘিরে শোরগোল
ভাইরাল অডিও ক্লিপটি খোকন এবং সুশান্তর মধ্যে কথোপকথনের বলেই দাবি করা হয়েছে। তাতে খোকন নামে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘তোকে তো মহাদেবের সঙ্গে কথা বলে হিসাব বুঝে নিতে বলেছিলাম। এখন চমকাচ্ছিস?’ পাল্টা সুশান্ত নামে ওই ব্যক্তি বলছেন, ‘না, আপনি আগে বলেননি। এখন বলছেন।’ এমন কথা শুনে রেগে যান খোকন নামে ওই ব্যক্তি। পুলিশে FIR করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলে দেন, ‘আমিও এখন বিজেপির লোক।’