সাইবার মামলায় গ্রেফতার বাংলাপক্ষের গর্গ
কলকাতা: ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন সোশ্যাল মিডিয়া পরিচিত মুখ বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় (Garga Chattopadhyay)। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে …
কলকাতা: ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন সোশ্যাল মিডিয়া পরিচিত মুখ বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় (Garga Chattopadhyay)। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।