স্যালাড কাটার আগে এই কাজ করলে আর পেটের সমস্যা হবে না
বিরিয়ানি হোক বা ডাল-ভাত, কিংবা রুটি-তরকারি, যা-ই খান, সঙ্গে স্যালাড থাকে। আর কিছু না হোক শসা-পেঁয়াজই বাঙালির রোজের স্যালাড। আবার যাঁরা কঠোর ডায়েট ফলো করেন, তাঁদের স্যালাডের রেসিপি আবার আলাদা হয়। তবে তাতে বেশিরভাগই স্যালাডেই কাঁচা ফল-সব্জিই থাকে। পুষ্টির দিক দিয়ে বিচার করলে যে কোনও স্যালাডই স্বাস্থ্যকর। এতে ভিটামিন, খনিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সব-ই মেলে। তাও পুষ্টিবিদরা বলেন, কাঁচা খাবার না খাওয়াই ভালো।
স্যালাডে প্রায় ৯০ শতাংশ কাঁচা সব্জি-ফল ব্যবহার হয়। বিশেষত কাঁচা সব্জি পেটের জন্য উপযোগী না-ও হতে পারে। কাঁচা খাবার খাওয়ার ফলে বদহজম, পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও কীটনাশকের ভয় থাকে। সব্জি চাষের সময়ে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার হয়। সেগুলো অনেক ক্ষেত্রেই সব্জির খোসায় থেকে যায়। তাই ফল-সব্জি ভালো করে না ধুয়ে স্যালাড তৈরি করাই উচিত নয়। যে স্যালাডই খান, এ ভাবে তা ধুয়ে নিন।