ইরান যুদ্ধে আমেরিকার খরচ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: সিবিও - 24 Ghanta Bangla News
Home

ইরান যুদ্ধে আমেরিকার খরচ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: সিবিও

Spread the love

ইরানের সঙ্গে শুরু হওয়া যুদ্ধ এখনও থামেনি। ইরান-আমেরিকার যুদ্ধ এখনই থামবে তার ইঙ্গিতও মেলেনি। তবে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-তে বিপুল অর্থ খরচ হয়েছে আমেরিকার। ইতিমধ্যেই এই খরচের পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে গোলাবারুদের পিছনেই ব্যয় হয়েছে ২২ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ। ক্ষতি হয়েছে বিমানের। সেই সঙ্গেই যুদ্ধের কারণে সামরিক সরঞ্জাম ও অস্ত্রের মজুতেও ‘কৌশলগত ঘাটতি’ তৈরি হয়েছে। যুদ্ধের তীব্রতার ওপর নির্ভর করে এ ব্যয় প্রতি মাসে আরও ৩ বিলিয়ন ডলার বা তার বেশি বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এর জেরে আমেরিকার অর্থ ভাণ্ডারে টান পড়ে মুদ্রাস্ফীতিও বাড়তে পারে। নির্দলীয় সংস্থা কংগ্রেশনাল বাজেট অফিস (Congressional Budget Office )-র প্রতিবেদনেই এর উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *