West bengal’s New Ministers: নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা, নিশীথ সামলাবেন উত্তরবঙ্গ, দিলীপ ঘোষ কী পেলেন? জানুন কে কোন মন্ত্রী হলেন | Know the detail list of west bengal’s new cabinet ministers name bJP cm suvendu adhikari
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ব্রিগেডে একসঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তাঁরা দীর্ঘদিনের পুরনো মুখ। দীর্ঘদিন লড়াইয়ের সঙ্গী বিজেপির (BJP)। শপথ নেওয়ার পর প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল যে ডেপুটি মুখ্যমন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ-অগ্নিমিত্রার মতো পুরনো কর্মীরা। আজ অর্থাৎ সোমবার সেই দফতর বন্টন করা হয়েছে।
কে কোন দফতর পেলেন?
দিলীপ ঘোষ পেলেন-পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব
অগ্নিমিত্রা পাল পেলেন নারী , কল্যাণ ও শিশু সমাজ কল্যাণ, পুর বিষয়ক দফতর
নিশীথ প্রামাণিক এবার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুব কল্যাণের দায়িত্ব পেয়েছেন।
ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন বিষয়ক দফতর
অশোক কীর্তনীয়া সামলাবেন খাদ্য-দফতর।