‘দ্য রয়্যালস’ থেকে সরে দাঁড়ালেন ভূমি, কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? - 24 Ghanta Bangla News
Home

‘দ্য রয়্যালস’ থেকে সরে দাঁড়ালেন ভূমি, কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

Spread the love

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ় ‘দ্য রয়্যালস’-এর দ্বিতীয় সিজ়নে বড় বদল ঘটতে চলেছে। জানা গিয়েছে, প্রথম সিজ়নের অন্যতম মুখ্য চরিত্র ভূমি পেডনেকর আর ফিরছেন না নতুন অধ্যায়ে। ফলে ঈশান খট্টরের সঙ্গে তাঁর অনস্ক্রিন রোম্যান্স দেখবেন না দর্শক।

জানা গিয়েছে, দ্বিতীয় সিজ়নের গল্পের ধরনই বদলে ফেলতে চাইছেন নির্মাতারা। প্রথম সিজ়নে মূল আকর্ষণ ছিল রাজপরিবারের উত্তরাধিকারী এবং এক তরুণ উদ্যোক্তার প্রেমের সম্পর্ক। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে নির্মাতারা বুঝেছেন, পারিবারিক সম্পর্ক ও রাজপরিবারের অন্দরমহলের গল্পই বেশি সাড়া ফেলেছে। তাই নতুন সিজ়নে রোম্যান্টিক ট্র্যাক থেকে সরে গিয়ে পরিবারকেন্দ্রিক নাটকীয়তার উপর জোর দেওয়া হবে।

সূত্রের খবর, প্রথম সিজ়নের শেষে যে অসম্পূর্ণ প্রেমের ইঙ্গিত রাখা হয়েছিল, তা আর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। নির্মাতারা নাকি চেয়েছেন গল্পকে আরও স্বাভাবিক ভাবে এগিয়ে নিয়ে যেতে। সেই কারণেই ভূমির চরিত্র বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর পিছনে কোনও ব্যক্তিগত সমস্যা বা মতবিরোধ নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

নতুন সিজ়নে তাই বেশি গুরুত্ব পেতে চলেছে রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক। ঈশান খট্টর, জ়িনত আমন এবং সাক্ষী তনওয়ারের চরিত্রগুলিকে ঘিরেই গল্প বিস্তার লাভ করবে বলে খবর। রাজকীয় পরিবার, তাদের ক্ষমতার টানাপড়েন এবং ব্যক্তিগত সম্পর্ক— এই দিকগুলোই হবে সিরিজ়ের মূল আকর্ষণ।

অন্য দিকে, ভূমি পেডনেকরও নিজের কেরিয়ারে নতুন ধরনের চরিত্রে মন দিতে চাইছেন বলে জানা গিয়েছে। তিনি এখন আরও জটিল এবং গাঢ় চরিত্রে অভিনয়ের দিকে ঝুঁকছেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে অ্যামাজ়ন প্রাইম ভিডিওর সিরিজ় ‘দলদল’-এর দ্বিতীয় সিজ়নে। সেখানে ফের এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *