তিন দিনের চিন সফরে যাচ্ছেন ট্রাম্প, ট্যারিফ যুদ্ধ পেরিয়ে নতুন যুগের সূচনা হবে?
সফরসূচি
বুধবার রাতে ট্রাম্পের বেজিং পৌঁছনোর কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তার পরে যোগ দেবেন কমিউনিস্ট সরকারের স্বাগত অনুষ্ঠানে। বিকেলে দুই নেতা একসঙ্গে টেম্পল অফ হেভেন ঘুরে দেখবেন। সন্ধ্যায় থাকবে রাষ্ট্রীয় নৈশভোজ। শুক্রবার সকালে ফের বৈঠক ও মধ্যাহ্নভোজের পর চিন ছাড়বেন ট্রাম্প। আমেরিকান প্রশাসনের দাবি, এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে। তাঁরা জানিয়েছেন, আমেরিকার শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থরক্ষা হয়, এমন চুক্তিই করতে চান ট্রাম্প।