RCB ম্যাচেও অনুপস্থিত হার্দিক, জল্পনা
রায়পুরে RCB বনাম MI ম্যাচে অনুপস্থিত হার্দিক পান্ডিয়া। বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার চোট। পিঠের ব্যথার কারণে টানা দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারলেন না তিনি। হার্দিকের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। আর হার্দিকের খেলতে না পারায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, হার্দিক অনুশীলন করলেও কেন দলের স্বার্থে মাঠে নামছেন না?