আগ্নেয়াস্ত্র দেখিয়ে আলমারি ভেঙে নিয়ে গেল টাকা! - Bengali News | They broke into the cupboard and took the money at gunpoint! - 24 Ghanta Bangla News
Home

আগ্নেয়াস্ত্র দেখিয়ে আলমারি ভেঙে নিয়ে গেল টাকা! – Bengali News | They broke into the cupboard and took the money at gunpoint!

Spread the love

কলকাতা: গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুরের অভিযোগ। বুকে কমিটির সম্পাদকের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা লোপাটের অভিযোগ। এমনকি পুজো কমিটির ঘর দখলের চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। স্থানীয় এক প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ ক্লাবের। গড়িয়ার নবদূর্গা পুজো কমিটি ৮৫ বছর ধরে পুজো চালিয়ে আসছে। গড়িয়াতে একটি অফিস ঘর রয়েছে। শুক্রবার সকালে সেই ঘরেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। অমিত গঙ্গোপাধ্যায় নামে স্থানীয় এক প্রোমোটারের বিরুদ্ধে। ক্লাবের সমস্ত জিনিস ভেঙে চুরমার করেছে দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ক্লাবে ঢুকে দেখা গিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ। অভিযোগ, সকালে অমিত গঙ্গোপাধ্যায় তাঁর দলবল নিয়ে আসে, তারপর বেপরোয়া ভাঙচুর চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *