জামিন বহরমপুরের তৃণমূল কাউন্সিলারের
জামিন পেলেন বহরমপুরের তৃণমূল কাউন্সিলার ভীষ্মদেব কর্মকার। গত এপ্রিল মাসের একটি ঘটনায় বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভীষ্মদেব কর্মকারকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ দায়ের করেছিলেন। রবিবার ভীষ্মদেবকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে জামিন দেন বিচারক। জামিন পেয়ে ভীষ্মদেব বলেন, ‘আমি আইনের উপরে ভরসা রাখি।’