না খেলেও রোহিত-কোহলিকে টপকালেন ধোনি, IPL-এ বিশেষ তালিকায় শীর্ষে CSK
চলতি IPL-এ শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। তবে পারফর্ম্যান্স খুব একটা ধারাবাহিক না হলেও, বিশেষ তালিকায় সবাইকে টপকে শীর্ষে উঠে এল CSK। একটাও ম্যাচ না খেলে রোহিত-কোহলিদের টেক্কা দিল ধোনির দল। জনপ্রিয়তার নিরিখে যে চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিতে পারেনি কেউ এখনও, সেটা প্রমাণ পাওয়া গেল আরও একবার। IPL ২০২৬-এ সবচেয়ে বেশি যে দলের খেলা দেখেছেন ক্রিকেটপ্রেমীরা, সেই টিমের নাম চেন্নাই সুপার কিংস। শুধু তাই নয়, সবচেয়ে বেশি চর্চাও হয়েছে CSK-কে নিয়ে।