Aamir Khan at Kolkata: শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের আবহে কলকাতায় আমির খান! - Bengali News | Aamir Khan at Kolkata during Oath ceremony of Suvendu Adhikari as New Chief Minister - 24 Ghanta Bangla News
Home

Aamir Khan at Kolkata: শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের আবহে কলকাতায় আমির খান! – Bengali News | Aamir Khan at Kolkata during Oath ceremony of Suvendu Adhikari as New Chief Minister

Spread the love

একদিকে তিলোত্তমায় সাজ সাজ রব, অন্যদিকে রহস্যময় এক সফর। বাংলার রাজনৈতিক ইতিহাসে আজ এক সন্ধিক্ষণ। ৯ মে, শনিবার— রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নেই রাজ্যে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। রাজভবন থেকে ব্রিগেড, সর্বত্রই এখন প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় প্রথমবার প্রস্ফুটিত হতে চলেছে ‘পদ্ম’। ঠিক এই ঐতিহাসিক মুহূর্তেই কলকাতায় পা রাখলেন বলিউডের মেগাস্টার আমির খান।

শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে আমির খানকে দেখা যেতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। যেখানে গোটা শহর শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে মশগুল, সেখানে আমিরের এই ‘সিক্রেট’ ভিজিট নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন— তবে কি শনিবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন আমির খানও? বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনও খামতি রাখা হয়নি। তবে সেই জাঁকজমকের অংশ হতেই কি আমিরের আসা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও সমীকরণ?

তদন্ত বলছে, বিষয়টির সঙ্গে রাজনীতির চেয়েও শিল্পের যোগসূত্র থাকার সম্ভাবনাই বেশি। এর আগে গত জানুয়ারি মাসে ছেলে জুনেইদ খানের সিনেমার কাজে অরিজিৎ সিংয়ের ডেরায় (জিয়াগঞ্জ) গিয়েছিলেন আমির। এবারও কি সেই একই উদ্দেশ্য? আমির খান সম্প্রতি তার ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন।

গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার কথা বললেও, আমিরের সঙ্গে তাঁর সখ্যতা সর্বজনবিদিত। জল্পনা শোনা যাচ্ছে, এই নতুন সিনেমার সংগীত পরিচালনার বিষয় নিয়েই হয়তো ফের অরিজিতের সঙ্গে আলোচনা সারতে বাংলায় আসা তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *