বিধবা ভাতা ৩৯ মাস ধরে পাচ্ছেন যুবক! - 24 Ghanta Bangla News
Home

বিধবা ভাতা ৩৯ মাস ধরে পাচ্ছেন যুবক!

Spread the love

​বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সম্পাদক রাহুল ঘোষ বলেন, ‘অসহায় বৃদ্ধা মহিলা আমার কাছে এসেছিলেন। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। দেখভাল করার কেউ নেই। তৃণমূল আমলের আরও এক দুর্নীতি সামনে এল। পুলিশ–প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করব, যাতে ওই পরিবার সুবিচার পায়।’ ৩৯ মাস ধরে এক জন অসহায় মহিলার হকের টাকা অন্য কারও অ্যাকাউন্টে ঢুকলেও কী ভাবে তা প্রশাসনিক নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী পরিবারের দাবি— দ্রুত তদন্ত করে বকেয়া সব টাকা ফেরত দিতে হবে এবং এই জালিয়াতির পিছনে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করতে হবে। লালগোলা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তবে সোমবার ব্যাঙ্ক এবং বিডিও অফিসে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।

লালগোলার বিডিও অভিষেক বিশ্বাস এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *