শুভেন্দুর শপথে শুভেচ্ছা লক্ষ্মীরতনের, নতুন করে শুরু রাজনৈতিক জল্পনা - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুর শপথে শুভেচ্ছা লক্ষ্মীরতনের, নতুন করে শুরু রাজনৈতিক জল্পনা

Spread the love

ব্রিগেডের শপথ মঞ্চের পর শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। তাঁর পোস্ট ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা।

বিট্টু দত্ত, কলকাতা: শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ( Brigade Parade Ground) আয়োজিত এই মেগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইতে শুরু করেছে। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লারও (Laxmiratan Shukla)।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন শিলিগুড়ির প্রবীণ দেশপ্রেমিক মাখনলাল সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষযাত্রার সঙ্গী থাকা মাখনলাল সরকারকে মঞ্চে বিশেষভাবে সংবর্ধনা জানান নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। এই দৃশ্য ঘিরে উপস্থিত জনতার মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

এক এক করে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং অশোক কীর্তনীয়া-সহ অন্য নেতারা। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন।” পাশাপাশি শুভেন্দুর সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দুই হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। সেই নির্বাচনে হাওড়া উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি। পরে মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভায় ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। এছাড়াও হাওড়া সদর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *