রণবীর-আলিয়ার সাধারণ শৈশব: ইকোনমি ক্লাসে ভ্রমণ ও ঋষি কাপুরের কড়া অনুশাসন
নীতু কাপুর জানিয়েছেন, ঋষি কাপুর সবসময় চাইতেন তাঁর সন্তানরা যেন অর্থের মূল্য বোঝেন। রণবীর বা ঋদ্ধিমার জন্য কোনও ব্যক্তিগত ড্রাইভার ছিল না। তাঁরা সাধারণ আর পাঁচটা শিশুর মতো পুলকারে করে স্কুলে যেতেন। দেশের বাইরে যাওয়ার সময় এই তারকা সন্তানদের জন্য বরাদ্দ ছিল ইকোনমি ক্লাসের টিকিট। সেখানে গিয়ে তাঁরা বন্ধুদের সঙ্গে একই অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতেন। তাঁদের হাতখরচ ছিল অত্যন্ত সীমিত এবং ছুটি কাটানোর পরিকল্পনাও করা হতো নির্দিষ্ট বাজেট মেনে। নীতু আরও জানান, ঋষি কাপুর কখনওই মেয়ের জন্য খুব দামী জিনিস কেনা পছন্দ করতেন না। তাঁর যুক্তি ছিল, এখনই সব দামী জিনিসের অভ্যাস করলে ভবিষ্যতে তাঁর স্বামী কিছু কিনে দিলে তিনি তার মর্যাদা বুঝবেন না।