নতুন সরকার নিয়ে উচ্ছ্বসিত মমতা শঙ্কর, ব্রিগেড থেকে বললেন, ‘পরিবর্তন দরকার ছিল…’
শনিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জমকালো আয়োজন হয়েছিল ব্রিগেড ময়দানে । সরকার বদলের পর থেকেই পালাবদলের আবহ টলিউডেও। তা ছাড়া নতুন সরকারের কয়েকজন বিধায়কও টলিপাড়ার সদস্য। সব মিলিয়ে শপথ অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় কোন তারকাদের দেখা যাবে, তা নিয়ে একটা কৌতূহল ছিলই। এ দিন ব্রিগেডে অতিথিদের আসনে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পণ্ডিত অজয় চক্রবর্তী. মমতা শঙ্কর-সহ আরও অনেক পরিচিত মুখ।