বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডের মাঠে ঝালমুড়ির রমরমা
ব্রিগেড আজ সাজ সাজ রবে সেজে উঠেছে। একদিকে নতুন সরকারের শপথ, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। আর এই ভিড়ের মধ্যেই আজ ব্রিগেডের ময়দানে ট্রেন্ডিং ঝালমুড়ি। কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে আসা হাজার হাজার মানুষের ক্লান্তি মেটাচ্ছে ঝালমুড়ির ঠোঙা। পঁচিশে বৈশাখের সকালে ব্রিগেডের এই উৎসবে সামিল হয়েছেন উত্তর ও দক্ষিণবঙ্গের ঝালমুড়ি বিক্রেতারা।