‘‘বাংলায় নতুন সূর্যোদয়!’’ শপথের আগে এক্স পোস্টে কী বার্তা দিলেন শুভেন্দু?
কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে শপথ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। আর এই মহেন্দ্রক্ষণের ঠিক আগেই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাজ্যবাসীর …
কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে শপথ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। আর এই মহেন্দ্রক্ষণের ঠিক আগেই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাজ্যবাসীর উদ্দেশে এক আবেগপূর্ণ বার্তা দিলেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মাটিতে এই রাজনৈতিক পালাবদলকে ‘নতুন সূর্যোদয়’ বলে আখ্যা দিয়েছেন তিনি। (Suvendu Adhikari New Sunrise Message Before BJP Government Oath Ceremony)
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, “বাংলায় নতুন সূর্যোদয় হল।” তাঁর এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজই শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিটি অফ জয় কলকাতায় স্বাগত জানানোর মুহূর্ত সত্যিই গর্বের এবং সম্মানের।”
‘অপশাসনের অবসান, শুরু সোনার বাংলার পথচলা’
দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের পতনের পর আজকের এই দিনটিকে ‘পূর্বপুরুষদের স্বপ্নপূরণ’ বলে উল্লেখ করেছেন শান্তিকুঞ্জের মেজো ছেলে। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে তিনি তাঁর পোস্টে স্পষ্ট জানান, “অপশাসনের অবসান এবং ডাবল ইঞ্জিন সরকারের শুভারম্ভ। উন্নয়ন, শান্তি এবং বিকাশের সময় শুরু হল।”
সব শেষে, রাজ্যবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে উসকে দিয়ে তিনি ঘোষণা করেন, আজ থেকেই আনুষ্ঠানিকভাবে বাংলায় ‘সোনার বাংলা’ গড়ার সূচনা হলো।