গায়ত্রী দেবীর মেয়ের চেয়ারেই বসে বাংলার দায়িত্বে গায়ত্রী দেবীর ছেলে - 24 Ghanta Bangla News
Home

গায়ত্রী দেবীর মেয়ের চেয়ারেই বসে বাংলার দায়িত্বে গায়ত্রী দেবীর ছেলে

Spread the love

কলকাতা: শনিবার ৯ মে রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে বাংলায় শুরু হল এক নতুন রাজনৈতিক ইতিহাসের পথ চলা। (Gayatri Devi)নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বাংলায় সরকার গড়ল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের …

কলকাতা: শনিবার ৯ মে রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে বাংলায় শুরু হল এক নতুন রাজনৈতিক ইতিহাসের পথ চলা। (Gayatri Devi)নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বাংলায় সরকার গড়ল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই আবেগঘন প্রতিক্রিয়া দেন শুভেন্দুর মা গায়ত্রী দেবী। ঘটনাচক্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দোপাধ্যায়ের মায়ের নামও ছিল গায়ত্রী দেবী।

এই কাকতালীয় ঘটনাতেই রাজনৈতিক মহলের একাংশ বলেন শেষমেশ গায়ত্রীদেবীর মেয়ের চেয়ারে বসলেন সেই গায়ত্রীদেবীর ছেলে শুভেন্দু অধিকারী। তবে রাজনৈতিক মহলের অনেকেই বলেছেন মমতা হন বা শুভেন্দু তাদের অনেক প্রতিকূলতা পার হয়েই বাংলার মসনদ অবধি আসতে হয়েছে। শুভেন্দুর মা গায়ত্রী অধিকারী আবেগ প্রবন হয়ে বলেন শুভেন্দুর অক্লান্ত পরিশ্রম তাকে এই জায়গায় নিয়ে এসেছে।

আরও দেখুনঃ ওপারে জামায়াত, এপারে পদ্ম: সীমান্ত জুড়ে এভাবেই কি তৈরি হল ‘গেরুয়া প্রাচীর’?

এছাড়াও রাজনৈতিক সংঘাত এবং প্রতিশোধ মেটাতে তিন থেকে চার বার তার উপরে হামলায় হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে একাধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই সব ক্ষেত্রেই তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বারবার। ১৯৯৫ সাল থেকে শুরু হয় শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার।

তিনি ছাত্রাবস্থায় ছাত্র পরিষদ (কংগ্রেসের ছাত্র সংগঠন) করার মাধ্যমে রাজনীতিতে আসেন। ১৯৯৫ সালে তিনি কাঁথি পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে শুভেন্দু অধিকারী তাতে যোগ দেন। ২০০৬ সালে তিনি প্রথমবার কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০০৯ ও ২০১৪ সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন।

২০০৭ সালের নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা তাঁকে রাজ্য রাজনীতিতে ব্যাপক পরিচিতি এনে দেয়। শেষমেশ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২০২০ সালে তিনি তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। বিধানসভা নির্বাচনে বড় জয়ের আজ ৯ মে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজনৈতিক মহিলার একাংশের মতে শুভেন্দুর এই পথচলা নিঃসন্দেহে অনুপ্রেরণা এবং শেষমেশ বাংলার দায়িত্ব থাকল গায়ত্রী দেবীর ছেলের হাতেই।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *