TMC Leader: 'অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে কর্মীরা টাকা নিত... টাকা দিতে হত তপসিয়ার পার্টি অফিসে গেলেই', বিস্ফোরক তৃণমূলের চেয়ারম্যান - Bengali News | Tmc leader narugopal mukherjee says only reason behind tmcs defeat is corruption - 24 Ghanta Bangla News
Home

TMC Leader: ‘অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে কর্মীরা টাকা নিত… টাকা দিতে হত তপসিয়ার পার্টি অফিসে গেলেই’, বিস্ফোরক তৃণমূলের চেয়ারম্যান – Bengali News | Tmc leader narugopal mukherjee says only reason behind tmcs defeat is corruption

Spread the love

বহরমপুরের চেয়ারম্যান নাড়ুুগোপাল মুখোপাধ্যায়

বহরমপুর: ৭২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। তৃণমূলের ‘পতন’ মেনেই নিয়েছে দলীয় নেতৃত্ব। দলনেত্রী যখন ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, তখন দলের নেতারাই পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলে দিচ্ছেন বিস্ফোরক সব কথা। আইপ্যাকের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা, আর এবার দলের অন্দরের দুর্নীতির ছবিটা তুলে ধরলেন বহরমপুরের তৃণমূল চেয়ারম্যান তথা বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে নাড়ুগোপাল দাবি করলেন, তৃণমূলের এভাবে শেষ হওয়ার একমাত্র কারণ দুর্নীতি। কাটমানি নেওয়ার অভিযোগ এতদিন সামনে এনেছেন সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীরা। আর এবার সেই অভিযোগ শোনা গেল দলের নেতা তথা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপালের মুখে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *