Suvendu Adhikari next CM: পাড়ার ‘বুবাই’ হচ্ছেন মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুভেন্দুর পাড়ায় – Bengali News | Celebrations Erupt in Contai as Suvendu Adhikari Set to Become West Bengal Chief minister
শুভেন্দু অধিকারীর পাড়ায় উচ্ছ্বাসImage Credit: TV9 Bangla
কাঁথি: সোমবার (৪ মে) ফল ঘোষণার পর থেকেই প্রতীক্ষার প্রহর শুরু হয়েছিল। কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা বাড়ছিল। তার সঙ্গে অপেক্ষার প্রহর গুনছিল পূর্ব মেদিনীপুরের কাঁথির শুভেন্দু অধিকারীর পাড়ার লোকজন। অবশেষে প্রতীক্ষার অবসান। পাড়ার প্রিয় ‘বুবাই’-র নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শুভেন্দুর পাড়ার লোকজন। বাজনার তালে নেচে ওঠেন পাড়ার লোকজন। শুরু হয় মিষ্টি বিলি।
আগামিকাল পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। শুক্রবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করা হয়। শাহ জানান, শুভেন্দু ছাড়া আরও কোনও নাম বৈঠকে প্রস্তাব করা হয়নি। শুভেন্দু যেভাবে ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, তারও প্রশংসা করেন শাহ।
প্রতীক্ষার প্রহর শেষ-
এদিন সকাল থেকেই কাঁথিতে শুভেন্দুর পাড়ার লোকজন প্রতীক্ষার প্রহর গুনছিল। পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র অজয় মুখোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ৫৫ বছর পর সেই জেলার ভূমিপুত্র শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন কি না, সেই দিকে তাকিয়ে ছিলেন সবাই। অমিত শাহ শুভেন্দুর নাম ঘোষণা করতেই শুভেন্দুর পাড়ায় উৎসবের মেজাজ। পাড়ার লোকের কাছে ‘বুবাই’ হিসেবেই পরিচিত শুভেন্দু। সেই ‘বুবাই’ মুখ্যমন্ত্রী হচ্ছেন। শাহ নাম ঘোষণা করতেই আতসবাজি ফাটানো শুরু হয়। রাস্তায় নেমে ব্যান্ডপার্টির তালে তালে নাচতে শুরু করেন অনেকে। লাড্ডু বিলি শুরু হয়। সবার এক কথা, তাঁদের পাড়ার বুবাই মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা তাঁদের কাছে গর্বের।
কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির নিরাপত্তা আঁটোসাঁটো করা হল
এদিকে, এদিনই শুভেন্দুর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জে নিরাপত্তা আঁটোসাঁটো করা হল। পুলিশের পদস্থ আধিকারিকরা শান্তিকুঞ্জে আসেন। চারদিক ঘুরে দেখেন। ভাবী মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় যাতে কোনও ফাঁকফোকর না থাকে, সেসব খতিয়ে দেখেন।
শান্তিকুঞ্জ