মাধ্যমিকের ষষ্ঠ সোহিনীর স্বপ্ন একদিন ডাক্তার হওয়া
বাবা-মা শিক্ষক হওয়ায় বাড়িতেও পড়ায় বরাবরই সাহায্য পেয়ে এসেছে সোহিনী। বাবা গোরাচাঁদ কোলে গোরাচাঁদ পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়েরই অঙ্কের শিক্ষক। মেয়ের সাফল্যে গর্বিত সোহিনীর বাবা বলেন, ‘ছোট থেকেই মেয়েকে সরকারি স্কুলে পড়াশোনা শিখিয়েছি ।সরকারি স্কুলের প্রতি মানুষের ভরসা চলে যাচ্ছে এটা ঠিক নয়। সরকারি স্কুলের শিক্ষকরা যথেষ্ট ছাত্রছাত্রীদের ভালো পড়ায়। মানুষ যদি তার সন্তানদের সরকারি স্কুলের প্রতি ভরসা রাখে এবং ছাত্র যদি ভালো করে পড়াশোনা করতে পারে তা হলে অবশ্যই সাফল্য আসবে।’
আবেগে চোখের কোণে ফুটে উঠেছে আনন্দাশ্রু। সোহিনীর মা শম্পা দাস বলেন, ‘মেয়ে এতটা ভালো রেজাল্ট করবে এটা ভাবিনি। পড়াশোনার পাশাপাশি নাচ, গান আবৃত্তিতেও ভীষণ ভালো ও। গল্পের বই পড়তেও ভালবাসে। মেয়েকে কোনওদিন কোন কাজে বাধা দিইনি, তার যেটা ভালো লেগেছে সেটাই করেছে।’