বদলের বাংলা, ৯মে ব্রিগেডে শপথগ্রহণে কোন-কোন শিল্পী থাকবেন? - Bengali News | Which artists from Tollywood will be present at the oath talking ceremony - 24 Ghanta Bangla News
Home

বদলের বাংলা, ৯মে ব্রিগেডে শপথগ্রহণে কোন-কোন শিল্পী থাকবেন? – Bengali News | Which artists from Tollywood will be present at the oath talking ceremony

Spread the love

বদলের বাংলা, বঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে রবীন্দ্রজয়ন্তীর দিন। শিল্পী মহলের কে-কে উপস্থিত থাকবেন সেখানে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। মিঠুন চক্রবর্তী শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন, তেমনই জানা গেল। তিনি উপস্থিত থাকবেন। এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে লাগাতার প্রচার করেছেন মিঠুন। বিধায়ক হিসাবে জয়ী হলেন যাঁরা, তাঁরাও থাকবেন শপথগ্রহণ অনুষ্ঠানে। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী থেকে শর্বরী মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। লকেট চট্টোপাধ্যায়কে দেখা যাবে। অভিনেত্রী অঞ্জনা বসু আমন্ত্রিত এই অনুষ্ঠানে।

মমতা শঙ্কর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। TV9 বাংলাকে তিনি জানালেন, আমন্ত্রণ পেয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার খোলসা করলেন, তিনি পৌঁছে যাবেন শপথগ্রহণ অনুষ্ঠানে। পণ্ডিত অজয় চক্রবর্তীকে দেখা যেতে পারে এদিনের অনুষ্ঠানে। পণ্ডিত কুমার বোস আমন্ত্রিত এই অনুষ্ঠানে, তেমন জানা গেল। বাংলার নামী কিছু শিল্পীর কাছে আজকেই আমন্ত্রণ পৌঁছে যাবে, তেমন জানা গেল। পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য আমন্ত্রণ পেয়েছেন। তরুণ শহরের বাইরে থাকবেন। সঞ্চিতা উপস্থিত থাকবেন বলে জানালেন।

পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত যাঁরা, তাঁদেরকে আমন্ত্রণ করা হবে, এমন জানা গিয়েছে দলের তরফে। গেরুয়া শিবিরের হয়ে প্রচারে এবার টলিপাড়ার কিছু মুখকে দেখা গিয়েছিল। তাঁরা শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেতে পারেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার মঞ্চে এত দিন  টলিপাড়ার যেসব শিল্পীকে দেখা যেত নিয়মিত, তাঁদের দেখা যাবে না এই অনুষ্ঠানে, তেমনই চর্চা টলিপাড়ায়। বাংলার প্রথম সারির কোন-কোন তারকা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে, সেদিকে নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *